শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মালয়েশিয়ায় আটক বাংলাদেশি রায়হানের জন্য লড়বেন ফরাসি আইনজীবী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় আটক বাংলাদেশি যুবক রায়হান কবিরের মুক্তির জন্য আদালতে লড়বেন ফরাসি আইনজীবী ও মানবাধিকার বিশেষজ্ঞ ফিলিপ সিমনে।

মালয়েশিয়া সরকারেরর অনুমতি পেলে ফিলিপ সিমনে সেদেশে যাবেন।

রায়হান কবিরের মুক্তির জন্য ফিলিপ সিমনেকে নিয়োগ দিয়েছে অল ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন।

ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের সভাপতি কাজী এনায়েত উল্লাহ বাংলানিউজকে জানান, মালয়েশিয়ায় রায়হান কবিরের মুক্তির জন্য আমরা আয়েবা এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের পক্ষ থেকে ফরাসি আইনজীবী ফিলিপ সিমনেকে নিয়োগ দিয়েছি। এ বিষয়ে প্যারিসের মালয়েশিয়ার দূতাবাস ও কুয়ালালামপুর প্রশাসনের অনুমতি নেওয়ার জন্য কাজ চলছে। অনুমতি পেলেই তিনি মালয়েশিয়া যাবেন। রায়হান কবিরের মুক্তির জন্য আইনি সহায়তা দেবেন।

উল্লেখ্য, সম্প্রতি আলজাজিরা টিভির একটি প্রতিবেদনে সাক্ষাৎকার দেন রায়হান কবির। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় মালয়েশিয়া সরকারের নেওয়া পদক্ষেপে সেখানের অভিবাসীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এই প্রতিবেদন প্রকাশের পর রায়হান কবিরকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys