1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

টিকটকে আপত্তিকর ভিডিও পোস্ট ৫ মিসরীয় নারীর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: টিকটকে আপত্তিকর ভিডিও পোস্ট করে শাস্তির মুখে পড়লেন মিসরের ৫ নারী। সমাজের নৈতিকতা লঙ্ঘনের দায়ে দেশটির একটি আদালত তাদেরকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে।

একইসঙ্গে সবাইকে তিন লাখ মিসরীয় পাউন্ড জরিমানাও করা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, মিসরের ৫ নারী টিকটকে কিছু ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওর কারণে তাদের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের শাস্তি দেয়া হয়েছে। এর পাশাপাশি সবাইকে তিন লাখ মিসরীয় পাউন্ড জরিমানাও ধার্য করা হয়।

অবশ্য এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করতে পারেন। বিচারক সম্প্রতি রায় দিলেও মামলা চলছিল বেশ কয়েক মাস ধরে।

সাজাপ্রাপ্তদের মধ্যে গত এপ্রিলে হানিন হোসামকে গ্রেফতার করা হয়। টিকটক অ্যাকাউন্টে ১৩ লাখ ফলোয়ারকে ৩ মিনিটের একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছিলেন, তার অনুসারীরাও তার সঙ্গে কাজ করে অর্থ উপার্জন করতে পারেন।

মেয়েদেরকে ভিডিও অ্যাপের মাধ্যমে ছেলেদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিয়ে অর্থও নিতেন হানিন।

পরে মে মাসে গ্রেফতার হন আল-আধম নামের আরেক নারী। টিকটকে তার ফলোয়ার রয়েছে প্রায় ২০ লাখ। ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys