1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

আগে মহামারী সামাল, পরে দুর্নীতি দমন: স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: সবার আগে মহামারী সামাল দেওয়ার কাজটি করবেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

তিনি বলেন, আমার প্রথম কাজ হবে মহামারী সামাল দেওয়া। কারণ আগে তো বাঁচি, তারপর অন্যকিছু। বাঁচলে দুর্নীতি দূর করতে কাজ করা যাবে। আমি সবে মাত্র দায়িত্ব নিয়েছি। এখানকার বিষয়ে বলতে পারব না। তবে আমরা চিকিৎসকরা করোনার মধ্যে মানুষের সেবা দেওয়ার শতভাগ চেষ্টা করেছি। করোনার শুরুতে সবার এ ভাইরাস সম্পর্কে সুষ্ঠু ধারণা ছিল না, তাই সবারই ভয় ছিল। কিন্তু এখন অনেকটা কেটে গিয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনলাইনে প্রথম সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতি মানুষের আস্থা ফেরানোর বিষয়ে নতুন ডিজি বলেন, এ ক্ষেত্রে আমি সবার সহযোগিতা চাই। আপনারা এক মাস দুই মাস দেখেন আমরা কাজ করি, তারপর মূল্যায়ন করবেন। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই আস্থা ফেরাতে পারব।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys