বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ট্রাম্প-পুতিনের ফোনালাপে কি কথা হলো?

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: বিশ্বের পাঁচ পরাশক্তির তিন দেশ– যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে ‘ব্যয়বহুল’ অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণে আনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্বের এ দুই শীর্ষ নেতার মধ্যে ফোনালাপ হয়। হোয়াইট হাউসের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিবৃতিতে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা রুখতে ‘নিউ স্টার্ট ট্রিটি’ নবায়নের জন্য কাজ করছে ওয়াশিংটন ও মস্কো। নতুন কৌশলগত অস্ত্র হ্রাসে ২০১১ সালে দেশ দুটির মধ্যকার সম্পাদিত হয় এই চুক্তি, যা শেষ হবে ২০২১ সালে।

তবে পারমাণবিক অস্ত্র কার্যক্রম রোধে এখন পর্যন্ত ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে আসছে চীন। দেশটির দাবি, তাদের পারমাণবিক কার্যক্রম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় খুবই কম।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, ভিয়েনায় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি অনুযায়ী চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র ‘ব্যয়বহুল ত্রিমুখী অস্ত্র প্রতিযোগিতা’ থেকে সরে আসা যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys