1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধী মঈনের মামলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চৌধুরী মঈন উদ্দিন ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে। ডেইলি মেইল এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

মামলায় বলা হচ্ছে, কমিশন ফর কাউন্টারিং এক্সট্রিমিজমের ডকুমেন্ট গত বছর ‘চ্যালেঞ্জিং হেটফুল এক্সট্রিমিজম’ ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার একাউন্টে শেয়ার করা হয়েছে। এই একাউন্টের অনুসারী প্রায় ১০ লাখ। এতে মঈনের মানহানি হয়েছে।

এই টুইটে রিটুইট করেছেন বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল, বিবিসির সাংবাদিক মিশাল হুসেইন, মানবাধিকার বিষয়ক ক্যাম্পেইনার পিটার ট্যাটচেল। ওই রিপোর্টে চৌধুরী মঈন উদ্দিনকে অভিহিত করা হয়েছে ভয়াবহ সহিংস অপরাধের জন্য দায়ী হিসেবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে তিনি জড়িত ছিলেন বলে আদালতে প্রমাণিত। কিন্তু অব্যাহতভাবে এ অভিযোগ অস্বীকার করে আসছেন চৌধুরী মঈন উদ্দিন।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইন্ডিপেন্ডেন্ট কমিশন ফর কাউন্টার এক্সট্রিমিজম প্রকাশিত একটি রিপোর্টের সঙ্গে এসব বিষয় সংশ্লিষ্ট। কমিশনের স্পন্সর স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলেও, আমরা এখন মন্তব্য করতে পারছি না যে, আইনি প্রক্রিয়া চলমান বলে।

মুসলিম কাউন্সিল অব গ্রেট বৃটেন প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন চৌধুরী মঈন উদ্দিন। তিনি ইস্ট লন্ডন মসজিদের ভাইস চেয়ারম্যান থাকাকালে ২০০৩ সালে বৃটেনে প্রিন্স চার্লসের সঙ্গে ক্যামেরাবন্দি হন। নর্থ লন্ডনে বসবাসকারী মঈন উদ্দিন চার সন্তানের জনক। তার দাবি, তিনি কোনো যুদ্ধাপরাধ করেন নি।

সাত বছর আগে বাংলাদেশে তার অনুপস্থিতিতে চৌধুরী মঈন উদ্দিনকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়। অভিযোগে বলা হয়, স্বাধীনতা যুদ্ধের সময় তিনি একটি মিলিশিয়ার নেতৃত্ব দিয়েছিলেন ১৮ বুদ্ধিজীবী হত্যায়। এ অপরাধে তার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত ফাঁসি ঘোষণা করে।

চৌধুরী মঈন উদ্দিন এই আদালত সম্পর্কে ব্যাপক সমালোচনা করেন। তিনি লিবারেল ডেমোক্রেট দলের লর্ড কার্লিলের প্রসঙ্গ তুলে ধরে বলেন কার্লিল এই আদালতকে উদ্দেশ্য সম্পর্কে যোগ্য নয় বলেছেন। কার্লিল মঈন উদ্দিনের বিরুদ্ধে এই মামলাকে প্রহসন ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছিলেন।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর দেশ ছাড়েন মঈন উদ্দিন এবং ব্রিটেনে এসে ব্রিটিশ নাগরিকত্ব পান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys