1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

রিজেন্টের এমডির ভায়রাসহ গ্রেপ্তার ২

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: ঢাকার সাভারের আশুলিয়া থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের স্বাক্ষর করা ৪৮টি চেকবইয়ের পাতা ও সীলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১ এর একটি দল।

আটক ব্যক্তিরা হলেন- রিজেন্ট গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দীন জালালী এবং তার প্রাইভেটকার চালক মাহমুদুল হাসানক। এ সময় তল্লাশি চালিয়ে তাদের ব্যবহৃত গাড়ি থেকে উদ্ধার করা হয় ফেন্সিডিল ও ইয়াবা।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১ লেফটেন্যান্ট কর্ণেল শাফী উল্লাহ বুলবুল। তিনি বলেন, তাদের গতকালকেই গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃত গিয়াস উদ্দীন জালালী (৬১) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রুপসাদী গ্রামের মৃত ফকির সুলতান জালালীর ছেলে ও রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের বায়রা। প্রাইভেটকার চালক মাহমুদুল হাসান (৪০), শরিয়তপুর জেলার জাজিরা থানার ছোট কৃষ্টনগরের ফয়জুল মাতবরের ছেলে।

র‌্যাব জানায়, মাদকদ্রব্য কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আশুলিয়া-কাশিমপুর সড়কে অভিযান চালিয়ে গিয়াস উদ্দীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের সীল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ এভিনিও শাখার ৪৮টি চেক বইয়ের পাতা ও রিদম ট্রেডিং এর নামে ডাচ বাংলা ব্যাংক প্রগতি স্মরনী শাখার একটি চেক বই পাওয়া যায়।

এছাড়া তার ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৯-৫০১৫) তল্লাশি করে ১০ বোতল ফেন্সিডিল ও ২১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys