1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

নেত্রকোনায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুর সদর ইউনিয়নের মিনকিফান্দা গ্রামে এক প্রতিবন্ধী কিশোরী (১৪) ধর্ষিত হওয়ার ঘটনায় ধর্ষককে আটক করেছে পুলিশ। গত শনিবার দুপুরে ওই গ্রামের আব্দুল খালেক এর ছেলে মোজাম্মেল এ ঘটনা ঘটায়। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ধর্ষককে পুলিশে হাতে তুলে দেয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত শনিবার (১১ জুলাই) দুপুরে ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী বাড়ির পাশের পুকুরে গোসল করতে যাচ্ছিল। পথিমধ্যে ওই গ্রামের আব্দুল খালেক এর ছেলে মোজাম্মেল (২০) এর সাথে দেখা হয়। মোজাম্মেল তাকে ফুসলিয়ে তাঁর ঘরে নিয়ে ধর্ষণ করে। দীর্ঘ সময় অতিবাহিত হলে কিশোরীর পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বের হলে আশপাশের লোকজনের সহায়তায় মোজাম্মেলের ঘর থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে এ ঘটনাটি স্থানীয় একটি কতিপয় মহল ধামাচাপা দেওয়া চেষ্টা করে। আজ মঙ্গলবার দুপুরে পারিবারিকভাবে মীমাংসার জন্য চূড়ান্ত সালিস বসে। এতে সুরাহা না হওয়ায় এলাকাবাসীর সহায়তায় মোজাম্মেলকে পুলিশে সোপর্দ করা হয়।

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে মোজাম্মেলকে আটক করা হয়েছে। ওই কিশোরীর বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ধরণের ন্যাক্কার জনক ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys