1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আ’লীগের কমিটিতে নতুন পদ পেলেন যারা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগের আগের কমিটিতে থাকা বেশ কয়েকজন নেতাকে পদোন্নতি দিয়ে নতুন কমিটিতে রাখা হয়েছে।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের ২১তম জাতীয় কাউন্সিলে নতুন কমিটির তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমানকে সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক শাজাহান খানকে সভাপতিমণ্ডলীতে রাখা হয়েছে। নতুন কমিটিতে এই তিনজন ছাড়া বাকিরা পুরনো মুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক থেকে বাহাউদ্দিন নাছিম।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন ও মির্জা আজম।

এর মধ্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও বি এম মোজাম্মেল হক আগের কমিটিতেও একই পদে ছিলেন। আর আগের কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য থেকে সাংগঠনিক সম্পাদক হয়েছেন এস এম কামাল হোসেন ও মির্জা আজম।

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নজিবুল্লাহ হিরু নতুন কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হয়েছেন। উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া হয়েছেন দফতর সম্পাদক, দফতর সম্পাদক থেকে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন ড. আবদুস সোবহান গোলাপ, মেহের আফরোজ চুমকি আগের কমিটিতে না থাকলেও এবার মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys