শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

‘খুন করা হয়েছে সুশান্ত সিং রাজপুতকে’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

নিউজ ডেস্ক: বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুতে বাকরুদ্ধ গোটা ভারত। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করা হলেও, অভিনেতাকে খুন করা হয়েছে বলে দাবি সুশান্তের এক আত্মীয়ের।

ভারতের বিহারের পূর্ণিয়ার বাসিন্দা তিনি। সেখানে তার এক আত্মীয় দাবি করেছেন যে সুশান্তকে খুন করা হয়েছে। সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। পুলিশ প্রাথমিক তদন্তে অবশ্য আত্মহত্যা বলেও অনুমান করেছে। তবে তার আত্মীয় আরসি সিং বলেন, সুশান্ত খুবই সাহসী ছেলে। ও কখনই আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করা হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, কয়েকদিন আগেই তার প্রাক্তন ম্যানেজার দিশা সাইলানের মৃত্যু হয়। তাকেও খুন করা হয়েছে বলে দাবি করেন সুশান্তের এই আত্মীয়।

ভারতের স্থানীয সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার আগে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি। অর্থাত্‍ তার বন্ধুরা ফ্ল্যাটেই উপস্থিত ছিলেন। সকালে তার পরিচারিকা দরজা না খুলতে পারায় ভাঙার চেষ্টা করেন। ভাঙতে না পারলে একজন মেকানিক ডেকে আনা হয়। এরপরই দরজা খুলে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

টেলিভিশন শো দিয়ে অভিনয় শুরু সুশান্তের। তার জনপ্রিয় সিরিয়াল ছিল ‘পবিত্র রিস্তা।’ অঙ্কিতা লোখান্ডের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। রীতিমত ঘরে ঘরে চলত সেই ধারাবাহিক। একাধিক বলিউডের ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সবচেয়ে উল্লেখ্য ছবিগুলো হলো এম এস ধোনি, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, কেদারনাথ। শেষ তাকে দেখা গিয়েছিল ছিছোরে ছবিতে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys