রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনা শনাক্ত : চীনকে ছাড়ালো বাংলাদেশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২০

নিউজ ডেস্ক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২,৮৬৫ জনের মধ্যে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এর ফলে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের হিসেবে চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২,৮৬৫ জনের মধ্যে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এর ফলে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের হিসেবে চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চীনে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ২২৮ জন। আর বাংলাদেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যার হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৯তম। আর কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যার হিসেবে বিশ্বে ৩১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৩৯ জনে।

গত ২৪ ঘণ্টায় যতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের ১৭.১৭ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মোট ১৬,৬৩৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।

নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় সুস্হ হয়েছে ৫৭৮ জন আর সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ৩৩ জনই পুরুষ।

এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৭ জন আর বাড়িতে মারা গেছেন ১৪ জন। আর তিনজন মারা যাওয়ার পর তাদের হাসপাতালে আনা হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের অধিকাংশের বয়স পঞ্চাশের বেশি হলেও ২১ থেকে ৫০ বছর বয়সী ১২ জন মারা গেছেন এই সময়ের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys