1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

তালিকাভুক্ত রাজাকারদের বিচার হবে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: অপরাধের ধরন অনুযায়ী রাজাকারদের বিচার হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রথমবারের মত বাংলাদেশ সরকার রাজাকারদের একটি তালিকা প্রকাশ করার পর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, অপরাধের ধরন অনুযায়ী প্রকাশিত তালিকা ধরে এ বিচার করা হতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রকাশিত রাজাকারদের তালিকা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাচাই-বাছাই করে দেখবে। সেখানে অপরাধের ধরন অনুযায়ী রাজাকারদের বিচার হবে।’

আনিসুল হক আরো বলেন, ‘এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের যে তদন্তকারী সংস্থাটি রয়েছে, তারা দেখবে যে, কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া উচিত। কার অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতার মধ্যে পড়ে। তালিকায় থাকা রাজাকারদের অপরাধের প্রমাণ পেলে নিশ্চয় বিচার হবে।’

এদিকে, রোববার সরকারের হাতে থাকা নথির তথ্য-উপাত্তের ভিত্তিতে একাত্তরের রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর বেতনভোগী ১০ হাজার ৭৮৯ জন স্বাধীনতাবিরোধীর প্রাথমিক তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার এমন কোনো তালিকা সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হলো।

তালিকা প্রকাশের পর প্রতিক্রিয়ায় মুক্তিযুদ্ধ গবেষক ও বিশিষ্টজনরাও অপরাধের ধরন হিসেব করে রাজাকারদের বিচারের আওতায় আনার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys