1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আমি কোন বাংকারে লুকাইনি: ট্রাম্প

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

নিউজ ডেস্ক: কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভে ভয় পেয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংকারে লুকিয়ে ছিলেন বলে দুদিন আগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে এ ধরণের সংবাদের সত্যতা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেন, তিনি সেদিন খুবই অল্প সময়ের জন্য বাংকার পরিদর্শনে গিয়েছিলেন। তিনি বাংকারে লুকাননি।

ট্রাম্পের দাবি, এটি মিথ্যা সংবাদ। তিনি সেখানে একেবারে অল্প সময় ছিলেন। পরিদর্শনের জন্য এটি যথেষ্ট সময়। কখনও কখনও তার বাংকার পরিদর্শনের প্রয়োজন পড়ে।

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক সংবাদে একজনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, শুক্রবার রাতে নিরাপত্তারক্ষীসহ ট্রাম্পকে বাংকারে নিয়ে যাওয়া হয়েছিল।

এরপর সোমবার ট্রাম্পের সেইন্ট জন চার্চে যাওয়ার জন্য বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থানরত আন্দোলনকারীদের সরিয়ে দেয়া নিয়েও তিনি সমালোচিত হন।

তবে ট্রাম্প পুলিশকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার নির্দেশ দেয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমি বলিনি যে ওদের সরিয়ে দাও। আমি জানিও না ওখানে কারা ছিল। বেশিরভাগ ধর্মীয় নেতা আমার চার্চে যাওয়া পছন্দ করেছেন’।

২৫ মে যুক্তরাষ্ট্র পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে কৃষ্ণাঙ্গ যুবক হত্যাকাণ্ডের শিকার হন।এর প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলছে। আন্দোলন থামাতে ১৮০৭ ধারা জারি করে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন ট্রাম্প। ফক্স নিউজ

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys