1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের করোনা পজিটিভ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সোমবার রাতে তার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। বর্ষীয়ান এই রাজনীতিক এর ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শারীরিক ‘দুর্বলতা’ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। হাসপতালে ভর্তির পর তার করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

মোহাম্মদ নাসিমের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় সকলের কাছে দোয়া চেয়ে জানান, বাবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। শ্বাসকষ্ট বা করোনার উপসর্গ নেই। ইউরিনের সমস্যা আছে। আপাতত এই হসপিটালে রেখেই চিকিৎসা চলবে। সমস্যা বেশি হলে সিএমএইচএ নিয়ে যাওয়া হবে।

তিনি বলেন, বাবা শারীরিকভাবে দুর্বল অনুভব করায় ওনাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তবে উনি সার্বিকভাবে স্থিতিশীল আছেন।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মোহাম্মদ নাসিমের স্ত্রী লায়লা আরজুমান্দ করোনা আক্রান্ত হয়ে বিগত কয়েকদিন আগে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি বাসায় ফিরে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys