1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সুদানের ১০ মন্ত্রী করোনায় আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২০

নিউজ ডেস্ক: প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ সুদানের ১০ জন মন্ত্রী। বর্তমানে তাঁরা সবাই সেলফ আইসোলেশনে আছেন। সুদানের তথ্যমন্ত্রী মিকাইল মাকুয়েই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত তাঁরা সবাই সুস্থ আছেন বলেও জানান তিনি।

আক্রান্ত মন্ত্রীরা সবাই করোনা প্রতিরোধে টাস্কফোর্সের সদস্য ছিলেন। একমাত্র স্বাস্থ্যমন্ত্রী ছাড়া টাস্কফোর্সের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন।

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরও করোনায় আক্রান্ত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে তথ্যমন্ত্রী সেটি নাকচ করে দিয়েছেন। বলেছেন, প্রেসিডেন্ট সুস্থ্য আছেন এবং নিজ বাসায় থেকে দাপ্তরিক কাজকর্ম করছেন।

কয়েকদিন আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাসার এবং তার স্ত্রী প্রতিরক্ষামন্ত্রী অ্যাঞ্জেলিনা টিনিও করোনায় আক্রান্ত হন। টাস্কফোর্সের আক্রান্ত এক সদস্যের সংস্পর্শে এসে তারা কোভিড-১৯ পজিটিভ হন।

এদিকে মন্ত্রীদের কয়েকডজন দেহরক্ষী ও কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দক্ষিণ সুদানে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। দেশটিতে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন ৫৬৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৬ জন।

সূত্র- রিজন উইক

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys