1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আইএসপ্রধান গ্রেফতার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

নিউজ ডেস্ক: ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নতুন দলনেতা আবদুল নাসের কিরদাস গ্রেফতার হয়েছেন।

ন্যাশনাল ইরাকি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া।

সাবেক আইএসপ্রধান আবু বকর আল বাগদাদির পর জঙ্গিগোষ্ঠীটির দায়িত্ব নেন আবদুল নাসের কিরদাস।

তিনি ছিলেন সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা। বাগদাদি নিয়ন্ত্রিত এলাকায় মুসলিম অ্যাফেয়ার্সের ইনচার্জও ছিলেন কিরদাস।

গ্রেফতার এই নতুন আইএসপ্রধানকে কবে, কোথায় ও কখন গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে কিছুই জানাননি ইরাকের গোয়েন্দা কর্মকর্তারা। তবে গ্রেফতার হওয়া নতুন আইএসপ্রধানের ছবি প্রকাশ করেছে তারা।
এদিকে গ্রেফতার জঙ্গি আবদুল নাসের কিরদাসই কিনা সে প্রশ্নে সন্দেহ দেখা দিয়েছে। কারণ এর আগে প্রকাশিত ছবির সঙ্গে গ্রেফতার আইএস সদস্যের মিল নেই।

উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের এক বিশেষ মিশনে সপরিবারে নিহত হন আইএসের সাবেক প্রধান বাগদাদি। ধরা পড়ার আগে তিন সন্তানকে নিয়ে আত্মঘাতী হন তিনি।

তার মৃত্যু নিশ্চিতের পর সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, বাগদাদি কুকুরের মতো মৃত্যুবরণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys