1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বিনোদন কেন্দ্রগুলো খুলে দিচ্ছে চীন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৯ মে, ২০২০

নিউজ ডেস্ক: চীনের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি দেশের বিভিন্ন সিনেমা হল, বিনোদন কেন্দ্র ও ক্রীড়া স্থাপনা ফের খুলে দেয়ার সবুজ সংকেত দিয়েছে। দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কয়েক মাস ধরে এসব বিনোদন কেন্দ্র বন্ধ ছিল।

এএফপি’র খবরে বলা হয়েছে শুক্রবার জারি করা চীনের স্টেট কাউন্সিলের দিক নির্দেশনায় ইনডোর সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্র এবং আউটডোর ক্রীড়া স্থাপনা খুলে দেয়ার অনুমতি দেয়া হয়েছে।

পর্যটকদের কাছে আকর্ষণীয় এমন বিনোদন কেন্দ্রগুলোও সীমিত সংখ্যক দর্শনার্থীর জন্য খুলে দেয়া হবে। তবে এক্ষেত্রে সুনির্দিষ্ট কোন সময় উল্লেখ করা হয়নি।

ওই কাউন্সিলের নির্দেশনায় বলা হয়, সাংস্কৃতিক কেন্দ্রগুলো ‘জুরুরি সম্মেলন ও প্রদর্শনীর’ আয়োজন করতে পারবে।

এতে আরো বলা হয়, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল ও সুপারমার্কেটগুলো পুরোপুরি খোলা রাখা যাবে।

ফের খুলে দেয়া এসব স্থানে দর্শকদের মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে গত জানুয়ারি মাসের শেষের দিকে চীনের ৭০ হাজার সিনেমা হলের সবগুলো বন্ধ করে দেয়া হয়। এতে দেশটির চলচ্চিত্র ও বিনোদন শিল্প চরম সংকটের মুখে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys