সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

যুক্তরাষ্ট্রে করোনায় ৬১ হাজারের বেশি মানুষ মারা গেছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ২ হাজারের বেশি মানুষ মারা গেছে। তাতে দেশটিতে মৃতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৬১ হাজার ৬৬৮ জন। আক্রান্ত হয়েছে ১০ লাখ ৬৪ হাজার ৫৩৩ জন। এখনো অসুস্থ ৮ লাখ ৫৫ হাজার ৪৫৪ জনের, যার মধ্যে সংকটাপন্ন ৫৯ হাজার ৮১১ জন।

আমেরিকায় সুস্থ হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৪১১ জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে বুধবার এক দিনে ২ হাজার ৪৫৮ জন মারা গেছে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার সংক্রমণ হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা নিউইয়র্কে, সেখানে ভাইরাসটির সংক্রমণ হয়েছে ৩ লাখ ৬ হাজার ১৫৮ জনের দেহে এবং প্রাণহানি হয়েছে ২৪ হাজার ৪৭৪ জনের।

আক্রান্ত ও মৃত্যুর হিসাবে পরের স্থানে নিউজার্সি। ১ লাখ ১৬ হাজার ২৬৪ জন আক্রান্ত এবং মারা গেছে ৬ হাজার ৭৭০ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys