সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

চলে গেলেন ঋষি কাপুর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: ইরফান খানের মৃত্যুর শোক এখনো কাটেনি। এবার এলো বলিউডের আরেক তারকা ঋষি কাপুরের মৃত্যুর খবর। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৬৭ বছর বয়সী এই অভিনেতা।

দীর্ঘদিন ধরে ক্যানসারে অসুস্থ থাকার পর গতকালই ওই হাসপাতালে ভর্তি করা হয় ঋষি কাপুরকে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী শ্বাসকষ্টের সমস্যা নিয়েই ভর্তি করা হয়েছিল তাঁকে।

২০১৮ সালের মাঝামাঝি থেকেই শারীরিক অসুস্থতার কারণে খবরের শিরোনামে রয়েছেন ঋষি কাপুর। ২০১৮’র সেপ্টেম্বর মাস। খবর আসে, সস্ত্রীক যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন ঋষি কাপুর। কারণ, তাঁর শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যানসার। নিউ ইয়র্ক সিটির স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে ভরতি হলেন এই জনপ্রিয় অভিনেতা।

সূত্র জানায়, ওই সময় ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলিউডের এই শক্তিমান অভিনেতা। পরিচালক হিতেশ ভাটিয়ার পরিচালনায় একটি কমেডি ছবির শুটিং শুরু করেছিলেন তিনি। কিন্তু অসুস্থ হয়ে চিকিৎসার জন্য নিউ ইয়র্কে চলে যাওয়ায় সেই কাজে বিরতি পড়ে। সেবার শেষ রক্ষা হলেও এবার আর হয়নি। ইরফান খানের মৃত্যুর ঠিক পরের দিনই এলো আরেক নক্ষত্র পতনের খবর।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys