সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আত্মার নাচ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

ইয়ারা যোহারীন

নাচ জীবনে দেয় দোলা
পাথরে ফোঁটায় ফুল
নাচ ভালবাসা
নাচ ই ঘৃনার প্রকাশ
নাচ করে শত্রু নাশ।

নাচ আমার হৃদস্পন্দন
নাচ করেছে দু:খ হরণ;

নাচে জন্ম নাচে মৃত্যু
নাচে ক্ষয়
নেচে করি জয় !

নাচের এক পুতুল আমি,
তোমার ইশারার তালে তালে
নাচি আমি মন দিয়ে
এ নৃত্য অনিন্দ্য ছন্দ
চিত্ত করে সদানন্দ;
পৃষ্ঠার পর পৃষ্ঠা
আনন্দে কলম ছুটে
নাচে সৃষ্টি
নাচ নামায় বৃষ্টি
নবরসে সুর-তাল-লয় সহযোগে
তোমাকে খুঁজি;

তুমি–ই আমি , আমি মিলে
হারিয়ে যাবো নৃত্যালোকে!

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys