1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

করোনা: সারাবিশ্বে ১০০ কোটি মানুষ আক্রান্ত হবে!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, বর্তমানে সারা বিশ্বে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ৩০ লাখের বেশি। মৃত্যুর হিসেবে সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে।

ঠিক এই সময়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে যথাযথ সহায়তা দেওয়া না হলে বিশ্বব্যাপী ১০০ কোটি মানুষ এ মারণভাইরাসে আক্রান্ত হতে পারে বলে জানিয়েছে মার্কিন দাতা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)।

বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ রোধে দুর্বল দেশগুলোকে আর্থিক ও মানবিক সাহায্য দিতে হবে উল্লেখ করে এক বিবৃতিতে আইআরসি বলেছে, বড় ধরনের বিস্তার রোধে আফগানিস্তান, সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর জরুরি সাহায্য প্রয়োজন। দুর্বল দেশগুলোকে যথাযথ সাহায্য দেওয়া না গেলে ভাইরাসটি বিস্তারের গতি কমানো যাবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও লন্ডনের ইমপেরিয়াল কলেজের তথ্যের ওপর ভিত্তি করে আইআরসি বলছে, সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫০ থেকে ১০০ কোটি হতে পারে। একই সঙ্গে অস্থিতিশীল দেশগুলোয় মৃতের সংখ্যা ৩০ লাখ পেরিয়ে যেতে পারে।

এ বিষয়ে আইআরসির প্রধান ডেভিড মিলিব্যান্ড বিবিসি অনলাইনকে বলেন, এই সংখ্যা সবাইকে সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে। যুদ্ধবিধ্বস্ত ও অস্থিতিশীল দেশগুলোয় এই মহামারির ধাক্কা এখনো সে হিসেবে লাগেনি বলতে হবে। সে ধাক্কা কতটা প্রতিহত করা যাবে, সে বিষয়টি এখন পুরোটাই নির্ভর করছে দাতাদের ওপর।

মানবিক সহায়তা পৌঁছাতে যেন কোনো সমস্যা না হয়, তা নিশ্চিতের জন্য সরকারগুলোকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

আইআরসি বলছে, ভাইরাসটির বিস্তার কেমন হবে তা অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। এ ক্ষেত্রে জনঘনত্ব, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, সহিংস পরিস্থিতির উপস্থিতি ইত্যাদি থাকলে এর বিস্তার বেড়ে যাওয়ার আশঙ্কা বাড়ে।

সংস্থাটির মতে, এ অবস্থা আরও ভয়াবহ হবে যদি এখনই ঝুঁকিপূর্ণ দেশগুলোকে রক্ষায় উদ্যোগ না নেওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys