বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আসসালামু আলাইকুম এবারের রমজান সম্পূর্ণ ভিন্ন : ট্রুডো

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুড্রো। এক ভিডিওবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আসসালামু আলাইকুম। আজ কানাডা ও বিশ্বের অন্যান্য দেশের মুসলিমরা পবিত্র রমজান শুরু করছেন। আসছে মাসটিতে মুসলমানরা ইবাদত করবেন, সারাদিন রোজা পালন করবেন এবং সন্ধ্যায় রোজা ভাঙবেন। এই রমজানে মুসলমানদের প্রতি ইসলামের মূল্যবোধ অনুযায়ী সহমর্মীতা, শান্তি এবং সেবাদানের মাধ্যমে যথযাথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, কোনো সন্দেহ নেই এবারের রমজান হবে সম্পূর্ণ ভিন্ন। তবে আমি আমি জানি, মানুষ তাদের জীবনের অর্থ ঠিকই খুঁজে নেবে। মুসলিম কানাডিয়ানরা সবসময়ই আমাদের দেশকে আরো উন্নত, শক্তিশালী করে তুলেছেন। এই মাসে তার ব্যতিক্রম হবে না।

এ সময় তিনি অন্যান্য মুসলমানদের সহায়তা দিতে মুসলিম সংগঠনগুলোর তৎপরতার কথাও তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys