1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ফ্রান্সে আয়েবার উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের জন্য আইসোলেশন সেন্টার খোলা হয়েছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

আমাদের কথা রিপোর্ট

ফ্রান্সের রাজধানী প্যারিসে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবার উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত প্রবাসী বাংলাদেশীদের জন্য একটি আইসোলেশন সেন্টার খোলা হয়েছে।

প্রাথমিকভাবে এ সেন্টারে ছয়জন থাকতে পারবেন বলে আয়েবা সূত্রে জানা গেছে। এবং এই সেন্টারে যারা থাকবেন তাদের সবার থাকা খাওয়া সহ যাবতীয় খরচ বহন করবে আয়েবা।

ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনলাইনে ত্রান সমন্বয় কমিটির প্রথম মতবিনিময় সভায় করোনা ভাইরাসে আক্রান্ত প্রবাসী বাংলাদেশী মধ্যে যাদের অবস্থা খুব গুরুতর নয় কিন্তু হাসপাতাল কিংবা মেসে ঠাঁই পাচ্ছেন না তাদের জন্য একটি আইসোলেশন সেন্টার খোলার বিষয়ে আলোচনা হয়। সে সভায় আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ জানিয়েছিলেন, তাদের সংগঠনের পক্ষ থেকে খুব শীঘ্রই একটি আইসোলেশন সেন্টার খোলা হবে।

এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে নিম্নোক্ত ব্যক্তিদের ফোন নাম্বারে।

জনাব শরিফ আল মোমিন
জনাব টি এম রেজা ০৬ ৫১ ৩৬ ০২ ২২
জনাব সুব্রত ভট্টাচার্য শুভ ০৬ ৭৬০৩৮৯ ৩১
জনাব এমদাদুল হক স্বপন ০৬ ৯৫ ৯৩ ৪২ ৫৫
জনাব কামাল মিয়া ০৬২৩ ০০ ১৫ ৯০
জনাব ইয়হিয়া খান ০৭ ৫৩ ৮৭ ২৩ ২৩
জনাব তাপস বড়ুয়া রিপন ০৭ ৫৫ ৯৬ ১৬ ৭৩

সংগঠনের পক্ষ থেকে আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্যাহ বলেছেন- তাদের সংগঠন সব সময় প্রবাসী বাংলাদেশীদের সুখে-দুঃখে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys