সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

চাল চুরির খবর প্রকাশে এবার ২ সম্পাদকের বিরুদ্ধে মামলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: চাল চুরির খবর প্রকাশের জের দেশর দুই নিউজপোর্টালের সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। শনিবার রাতে বালিয়াডাঙ্গি থানায় এই মামলা (নম্বর-১২) দায়ের করা হয়। বালিয়াডাঙ্গি থানার ওসি হাবিবুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারসহ ৪ জনের বিরুদ্ধো মামলা দায়ের করেন ঠাকুগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী। মামলার অপর দুই আসামি হলো- শাওন আমিন ও রহিম শুভ।

মামলার এজাহারে মোমিনুল ইসলাম ভাসানী অভিযোগ করেন, সম্প্রতি তার এলাকা থেকে ১০ টাকা কেজি দরের ৬৮ বস্তা চাল উদ্ধার হয়। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে ৯ এপ্রিল একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলার একদিন আগে অর্থাৎ, ৮ এপ্রিল সকালে শাওন আমিন ও রহিম শুভ নামে দুই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোমিনুল ইসলাম ভাসানীকে চাউল চোর আখ্যায়িত করে পোস্ট দেয়।

একদিন পর বিডিনিউজ ও জাগো নিউজে তাকে এবং তার ভাই ৪ নম্বর বড় পালাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়। এতে মোমিনুল ইসলাম ভাসানী নিজের ও বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তোলেন। এ ঘটনায় বালিয়াডাঙ্গিতে সংবাদ সম্মেলন করেন বলেও এজাহারে উল্লেখ করেন মোমিনুল ইসলাম ভাসানী।

থানা সূত্র জানায়, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। বালিয়াডাঙ্গি থানার এসআই রামবাবু রায়কে মামলাটির তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys