1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সন্তান প্রসবের পর মারা গেলেন করোনায় আক্রান্ত নার্স

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: হাসপাতালে করোনা রোগীর সেবায় নিয়োজিত গর্ভবতী এক নার্স। এমন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে পড়েন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত অবস্থায় সন্তান প্রসব করে মৃত্যু বরণ করেন ওই নার্স।

করোনায় আক্রান্ত ওই মা সন্তান প্রসব করলেও সুস্থ রয়েছেন সেই নবজাতক। ঘটনাটি যুক্তরাজ্যের বলে খবরে জানিয়েছে বিবিসি। গত ৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হওয়ার দুইদিন আগে আগইয়াপংয়ের দেহে করোনাভাইরোস শনাক্ত হয়।

বিবিসি’র প্রেতিবেদনে বলা হয়, ২৮ বছর বয়সী মেরি আগইয়েইওয়া আগইয়াপং যুক্তরাজ্যের লিউটন অ্যান্ড ডানস্টেবল বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ বছর ধরে কাজ করছিলেন। গত রবিবার সেখানেই মারা যান তিনি। কিন্তু মারা যাবার পূর্বে সফলভাবে সুস্থ এক সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

হাসপাতালের একজন মুখপাত্র, ওই নার্সের সন্তান ‘খুবই ভাল আছে’ বলে জানালেও বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি। নার্স মেরি আগইয়াপংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার স্বামী বর্তমানে সেল্ফ আইসোলেশনে রয়েছেন, তার কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।

মারা যাওয়া নার্সের পরিবারকে সহায়তার উদ্দেশ্যে তার সহকর্মীরা তহবিল তৈরি করেছেন। মেরি আগইয়াপং তারা সারাজীবন নার্স হিসেবে উৎসর্গ করেছিলেন বলে স্মৃতিচারণ করেছেন তার সাবেক এক সহকর্মী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys