1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

জার্মানিতে আক্রান্তের অর্ধেকই সুস্থ হয়ে উঠছেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: প্রাণঘাতি করোনাভাইরাসে জার্মানিতে যত মানুষ আক্রান্ত হচ্ছেন, তাদের অর্ধেকই সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে। সোমবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে। জার্মানিতে মৃত্যু হারও সবচেয়ে কম বলে দাবি করেছেন তারা। খবরে বলা হয়, জার্মানিতে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮৫৪ জন। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩৭ জন। এদের অর্ধেকই সুস্থ হয়ে গেছেন। মারা গেছে ৩ হাজার ২২ জন।

স্পেনে সুস্থ হওয়ার হার ৩৭ শতাংশ, ইতালিতে ২২ শতাংশ, ফ্রান্সে ২১ শতাংশ। যুক্তরাজ্যে এই হার ০.৩ শতাংশ। করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ৩০০ জন এবং মারা গেছে ২২ হাজার ৪২১ জন। এছাড়া ইতালিতে আক্রান্ত ১ লাখ ৫৬ হাজার ৩৬৩, মারা গেছে ১৯ হাজার ৮৯৯ জন। স্পেনে মোট আক্রান্ত ১ লাখ ৬৬ হাজার ৮৩১, মারা গেছে ১৭ হাজার ২০৯ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys