বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

ভোলায় ইউপি সদস্যের ঘরের মাটি খুঁড়ে সরকারি চাল উদ্ধার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জুয়েলের বসতঘরের মাটি খুঁড়ে ৫ বস্তা ও তার ঘরের পেছন থেকে দুই বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ওই ওয়ার্ডের চৌকিদার মো. শাহে আলমের ঘর থেকে আরও ৫ বস্তা চাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য জুয়েল পালিয়ে গেলেও তার বাবা সাবেক ইউপি সদস্য নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

রোববার দুপুরে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নান্নু মেম্বারের বাড়িতে এ অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

লালমোহন থানা পুলিশের ওসি মীর খায়রুল কবির জানান, ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে আমরা অভিযান চালিয়ে ইউপি সদস্যের ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে ৫ বস্তা ও তার ঘরের পেছন থেকে দুই বস্তাসহ মোট ৭ বস্তা এবং ওই ওয়ার্ডের শাহে আলম চৌকিদারের ঘর থেকে ৫ বস্তা চাল উদ্ধার করি। এসব চাল সরকারি খাদ্যবান্ধব, জেলে পুনর্বাসন ও অসহায়দের নামে বরাদ্দকৃত।

তিনি আরও জানান, আমাদের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য ও চৌকিদার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে জিজ্ঞাবাদের জন্য ইউপি সদস্যের বাবা নান্নুকে হেফাজতে নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১০ এপ্রিল) একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে ১৫ বস্তা চাল জব্দ করা হয়। এ ঘটনায় ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওমর, তার চাচা ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল হক তালুকদারসহ চারজনকে আসামি করে মামলা হয়। গতকাল শনিবার ভোরের দিকে ইউপি সদস্য ওমরকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys