শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

দেশে আইসোলেশনে ২ জনের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জ্বর, সর্দি ও কাশি নিয়ে ভর্তি হওয়া দুজন মারা গেছেন।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ। এদের মধ্যে একজনের বয়স (৬৫) অপরজনের (৩২)।

তিনি বলেন, ‘তারা জ্বর, সর্দি কাশি নিয়ে ঢামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে তারা মারা গেছেন কি না, তা নিশ্চিত নয়। তা নিশ্চিত হতে স্যাম্পল (নমুনা) পরীক্ষার জন্য আইইডিসিআর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

ঢামেক হাসপাতালের বিশ্বস্ত একটি সূত্র জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) তারা হাসপাতালে ভর্তি হয়। তাদের নতুন ভবনের নিচে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। গত রাত সাড়ে ১০টার দিকে একজনের মৃত্যু হয়। বুধবার ভোর ৫টার দিকে আরেকজন মারা যায়। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys