1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ভারতে ইলিশ কিনলে পেঁয়াজ ফ্রি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: কোন কিছুতেই পেঁয়াজের বাজারে অস্থিরতা কমছে না। সাধারণ মানুষকে এই অস্থিরতা থেকে মুক্তি দিতে সরকার বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে সেগুলো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে স্বল্প মূল্যে বিক্রি করাও শুরু করে। অথচ এর প্রভাব পড়েনি বাজারে।

বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী—এই সময়ের জন্য প্রয়োজনের চেয়ে বেশি পেঁয়াজ আমদানি করা হয়েছে। ভোক্তাদের প্রশ্ন—চাহিদার চেয়ে বেশি আমদানির পরও পেঁয়াজের মূল্য কমছে না কেন?

শুধু বাংলাদেশে নয় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে ভারতেও। পেঁয়াজের এই অস্থিরতার মধ্যেই একটি পদ্মার ইলিশ কিনলেই এক কেজি পেঁয়াজ ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বাজারে মাছ ব্যবসায়ী নজরুল ইসলাম।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, কলকাতায় শেখ নজরুল ইসলামের দোকানে গেলেই দেখা যাবে ইলিশের সঙ্গে ব্যাগ ভর্তি পেঁয়াজও নিয়ে যাচ্ছেন ক্রেতারা।

তার দোকানটি খুঁজে পেতে বিশেষ সমস্যা হবে না। কারণ বাজারের চতুর্দিক ঢেকে গেছে বড় বড় বিজ্ঞাপনে। যেখানে বেশ মোটা অক্ষরে লেখা রয়েছে ‘ফ্রি ফ্রি ফ্রি।’ না, গোপন কোনো শর্তাবলিও প্রযোজ্য নয়। যে ওজনেরই মাছ কিনবেন, একটি গোটা ইলিশ নিলেই পেয়ে যাবেন এক কেজি পেঁয়াজ।

প্রায় ৪০ বছরের পুরোনো দোকানি নজরুল ইসলাম জানালেন, তার দোকানে এখন ১,৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ। শনিবারই এমন ধামাকা অফার চালু করেছেন তিনি।

এই মাছ বিক্রেতা বলেন, ‘পেঁয়াজের যা দাম বেড়েছে, তাতে যদি পদ্মার ইলিশের সঙ্গে তা বিনামূল্যে মেলে, তাহলে তো ক্রেতাদের ভালো লাগবেই। তাদের চমক দিতেই এই প্রয়াস।’

ইতোমধ্যেই ক্রেতারা অফারটি লুফে নিতে শুরু করেছেন। বুধবার পর্যন্ত থাকছে অফারটি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys