রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

শনিবার (৩১ জানুয়ারি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার প্রয়াত স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন ফ্রান্স, পর্তুগাল এবং ইউরোপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জনাব মাহিদুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বহির্বিশ্ব বিএনপির সাংগঠনিক সমন্বয়ক জনাব আনোয়ার হোসেন খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল চৌধুরী, ফ্রান্স বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন সদ‍্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ রেজাউল করিম রেজা।

পর্তুগাল বিএনপির পক্ষে উপস্থিত পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার সদস্য সচিব ছায়েফ আহমেদের সুইট পর্তুগাল বিএনপির সদস্য, মোয়াজ্জেম হোসেন কায়েছ , জায়েদ আহম্মেদ, পর্তুগাল সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিম চৌধুরি গিলমান, যুবদল নেতা কাওসার আলম, সেচ্ছাসেবক দল নেতা শাহিন আহমদ, গ্রীস বিএনপির সাবেক সভাপতি জি এম মুখলেসুর রহমান।

এছাড়া ফ্রান্স থেকে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মিল্টন সরকার, বিএনপি নেতা আলম খান, ফ্রান্স বিএনপির সাবেক নির্বাহী সদস্য সালাহউদ্দিন বালা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য মির্জা মাজারুল ইসলাম রাজু, ফ্রান্স বিএনপি নেতা নাইমুর রশীদ বিপ্লব, কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে আজাদ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys