রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় পরিবার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাঙ্কক হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানিয়েছে তার পরিবার।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ওসমান হাদির ভাই ওমর বিন হাদি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকার হাদির পরিবারকে চিকিৎসার সব বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করছে।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে হাদিকে ব্যাঙ্কক যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে, যার জন্য ইতিমধ্যেই ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

এর আগে সরকারি পক্ষ থেকে জানানো হয়েছিল, হাদির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে, তবে চিকিৎসক অনুমোদনের ওপর সবকিছু নির্ভর করবে।
প্রথমে বিভিন্ন সূত্রে জানা যায়, হাদিকে সিঙ্গাপুরের হাসপাতালে নেওয়া হবে। তবে পরবর্তীতে পরিবারের ইচ্ছায় তার গন্তব্য পরিবর্তন করে ব্যাঙ্কক করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ জানান, হাদি এখনো সম্পূর্ণ আশঙ্কামুক্ত নন।

তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি আলোচনাধীন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys