শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

নতুন ঠিকানায় রাজধানী প্যারিসের লা কর্নভ এলাকায় ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র বাংলা অটো ইকোল’র আরেকটি শাখা উদ্বোধন করা হয়েছে ।

গত ২৫শে জানুয়ারি (রোববার) স্হানীয় সময় সন্ধ্যায় দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে নতুন এ শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হোসেন সালাম রহমান বলেন , “আপনাদের দোয়া ,ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানগুলো থেকে আপনাদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি, অন্যান্য শাখার মত  এখানেও আপনারা ড্রাইভিং প্রশিক্ষণ বিষয়ে সব ধরনের তথ্য বিনামূল্যে পাবেন।”

তিনি আরো বলেন, “ফ্রান্সে ড্রাইভিং সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রবাসী বাংলাদেশিরা ফরাসি ভাষাগত দূর্বলতার কারণে ড্রাইভিং প্রশিক্ষণ নিতে কিছুটা ভয় পায়, আমি দৃঢ় চিত্তেই  বলতে পারি আমার এ প্রতিষ্ঠানে  আসলে তাদের সেই ভয় দূর হবে” ।

অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys