বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

চীনের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: গত ডিসেম্বর মাসে চীনের উহান শহরে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। বর্তমানে চীনে এর দাপট শেষ হলেও ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তা ভয়াবহ প্রাণঘাতী হয়ে উঠেছে। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এদিকে ২০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করা হয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের কয়েকজন সাধারণ নাগরিক ও ব্যবসায়ী গত ১২ মার্চ ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে এ মামলা করেন।

মামলার আর্জিতে বলা হয়েছে, করোনাভাইরাস মোকবেলায় চীন সরকারের ভুল পদক্ষেপের কারণে তারা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বারমান ল’ গ্রুপের এক মুখপাত্র বলেন, আমেরিকাজুড়ে প্রায় একই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে যার মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও বড় বড় কোম্পানি রয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তারা সবাই ক্ষতির শিকার।

ওই মুখপাত্র বলেন, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন যে, আমেরিকার সেনারা সম্ভবত চীনে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়েছে। এ কারণেই প্রধানত মামলা করা হয়েছে।

একই ধরনের মামলা করা হয়েছে টেক্সাস ও নেভাদাতে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys