বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

যুক্তরাষ্ট্রে করোনায় ‘সর্বকনিষ্ঠ’ শিশুর মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের পর যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক শিশুর মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম মিরর-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত শিশুর বয়স এক বছরেরও কম। করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে এটিই এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ মৃত্যু।

শিশুটির মৃত্যুর বিষয়টি জানিয়েছে ইলিনয় রাজ্যের স্বাস্থ্য বিভাগ। তবে শিশুটি কোথায় এবং কিভাবে আক্রান্ত হয়েছিল, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

ইলিনয় রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রধান এনগজি ইজাইক বলেন, এর আগে এতো কম বয়সী শিশু করোনায় মারা যায়নি। শিশুটির মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরো বলেন, করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া ঠেকাতে আমাদের যা যা করণীয় আছে, আমাদের উচিৎ তার সবগুলো করা। তারপরেও আমাদের সম্প্রদায়ের মানুষকে রক্ষা করা দরকার।

ইলিনয় রাজ্যে এখন পর্যন্ত ৩৪৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার মধ্যে ৪৭ এরই মধ্যে মারা গেছেন। আক্রান্তদের মধ্যে ৪৩ জনের অবস্থা গুরুতর।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys