1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

করোনাবিরোধী তিন প্রধান কর্ণধার আক্রান্ত!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: প্রাণঘাতি করোনাভাইরাসে নাকাল পৃরো বিশ্ব। ছাড়ছে না কাউকে।ব্রিটিনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককসহ করোনাবিরোধী তিন প্রধান কর্ণধার এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ডাউনিংস্ট্রিটের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল (শুক্রবার) প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এনএইচএস নম্বর ১০-এ তার নমুনা পরীক্ষা করা হয়। তিনি এখন থেকে সেলফ আইসোলেশনে থেকে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন।

এদিকে, শুক্রবার বরিস জনসনের করোনায় আক্রান্তের কয়েক ঘণ্টা পর ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের এই ভাইরাসে আক্রান্তের খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান। ম্যাট হ্যানকক তার টুইটারে শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘করোনাভাইরাসের বড় লক্ষণ ছিল না আমার শরীরে। তবে পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। এখন স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। বাসা থেকে অফিস করব।’

ব্রিটেনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ক্রিস হোয়াইটি শুক্রবার জানিয়েছেন, তিনি নিজের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির লক্ষণ অনুভব করছেন।

এর ফলে ব্রিটেনে করোনাভাইরাস বিরোধী যুদ্ধের প্রধান তিন কর্ণধারই স্বেচ্ছা-আইসোলেশনে চলে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys