1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

করোনায় মৃত্যুর আগে যা বললেন চিকিৎসক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ৮০৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

এ ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৪ মার্চ) মারা যান পাকিস্তানের নাগরিক ও লাহোরের একটি নার্সিং হোমের চিকিৎসক উসামা রিয়াজ। ইরান ও ইরাক থেকে ফিরে আসাদের চিকিৎসা দিয়েছেন তিনি। একসময় নিজেও আক্রান্ত হন। লড়েন করোনার সঙ্গে। তবে জয়ী হতে পারেননি।

মৃত্যুর ঠিক ৩০ মিনিট আগে তিনি হাসপাতালের বেডে শুয়ে নিজের মোবাইলে একটি ভিডিও করেন। সেখানে তিনি করোনাভাইরাস নিয়ে বিশ্ববাসীকে কিছু কথা বলে গেছেন।

ডা. উসামা রিয়াজ বলেন, ‘এই ভাইরাস নিয়ে একেবারেই রসিকতা নয়। এ ভাইরাস ভয়ঙ্কর। সাবধানে থাকুন। সচেতন থাকুন। এ ভাইরাসের সঙ্গে লড়তে হবেই। দেশকে বাঁচাতে, বিশ্বকে বাঁচাতে সবাইকে একজোট হতেই হবে। আমার পরিবার, আপনার পরিবার সবাইকে এই ভাইরাস থেকে রক্ষা করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys