রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

সিলেটে করোনা সন্দেহে এক নারীর মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ‘সন্দেহে’ ভর্তি হওয়া লন্ডন ফেরত এক নারী (৬১) মারা যাওয়ার খবর পাওয়া গেছে। রোববার ভোররাত সাড়ে ৩টায় আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ড জানান, নগরীর শামীমাবাদ এলাকার ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন। তিনি ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন।

গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন ওই নারী। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন চিকিৎসকরা।

সিভিল সার্জন বলেন, আজ রোববার আইইডিসিআরের প্রতিনিধিদল সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা আছে।

এদিকে সিলেটে গত শুক্রবার রাত ৮টা থেকে শনিবার পর্যন্ত ৬২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় এ নিয়ে সর্বমোট ৭৩১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া শহীদ সামছুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে ৪ জনকে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। তবে রোববারের সর্বশেষ তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys