1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ঢাকা মেডিক্যালের চার চিকিৎসক হোম কোয়ারেন্টিনে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাস সন্দেহে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চার চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সবাই ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক।

আজ বুধবার সকালে এক জরুরি বৈঠক শেষে ঢামেক হাসপাতালের অধ্যক্ষ খান মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসক ও অধ্যাপকদের দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চিকিৎসকদের নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করে চিকিৎসা সেবা দিতে বলা হয়েছে।

মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাদেশে করোনাভাইরাস ধরা পড়ার পর থেকে ঢামেক হাসপাতালে নিউমোনিয়া, জ্বর, ঠাণ্ডা, কাশি নিয়ে প্রচুর রোগী প্রতিদিন আসছে। এদের মধ্যে তিন থেকে চারজন রোগীর বক্তব্য শোনার পর তাদের ঢামেকের বাইরে সরকারের বরাদ্দ করা হাসপাতলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।সেখানে ওই রোগীদের করোনাভাইরাস ধরা পড়ে। আর তাদের চিকিৎসা দিয়েছেন যেসব চিকিৎসক-এমন চারজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’

উল্লেখ্য, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গতকাল মঙ্গলবার জানায়, দেশে মোট ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরপর সকালে গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা একজনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে নিয়ে এই সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys