1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ধূমপায়ীদের করোনা আক্রান্তের ঝুঁকি ১৪ গুণ বেশি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাস থেকে বাঁচতে ধূমপান না করার পরামর্শ আগেই দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। এবার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বললেন, করোনা থেকে বাঁচতে ধূমপান না করা, অন্য কারো সঙ্গে সিগারেট কিংবা মাদক শেয়ার না করার কথা।

কারণ, করোনাভাইরাস ছড়ায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার কারণে। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে অন্যের শরীরে ভাইরাসটি ঢুকে যায়। এমনকি অন্যের সঙ্গে এই অসময়ে হাত মেলাতেও বারণ করেছেন বিশেষজ্ঞরা।

সে ক্ষেত্রে অন্যের সিগারেট খেলে ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, অন্যদের তুলনায় বয়স্ক এবং রোগাক্রান্তরা বেশি ঝুঁকিতে। যারা ধূমপান করেন, তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি। যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, হার্টে সমস্যা রয়েছে; তাদের ঝুঁকি বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, অধূমপায়ীর তুলনায় ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৪ গুণ বেশি। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। সে দেশে করোনায় মারা যাওয়া পুরুষদের বেশিরভাগই ধূমপায়ী।

বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই ধূমপানে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। করোনাভাইরাসে আক্রান্ত হলেও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য ধূমপায়ীরা করোনাভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি বেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys