মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইতালিতে ২৪ ঘন্টায় ১৮৯ জনের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতালি সরকারের জরুরি অবস্থা ঘোষণার পরও মৃত্যুর কমতি নেই। গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ১৮৯ জন মারা গেছে।

এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৬ । অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে, এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১১৩। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬৫১ এর একদিন পূর্বে ছিল ২৩১৪।

করোনাভাইরাসের কারনে গোটা ইতালি থমকে আছে। অর্থনৈতিক পরিস্থিতি চরম ক্ষতির দিকে । নতুন করে কোন পর্যটক ইতালিতে প্রবেশ করতে না পারায় ব্যবসা বানিজ্য বন্ধ হয়ে দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে।

করোনারভাইরাসের কারনে রোমের ক্লোসিয়াম, ফোনতানা ত্রেভিসহ দর্শনীয় স্থানগুলো বন্ধ

করে দেয়া হয়েছে। গোটা ইতালির জনগণ এখন বন্দী জীবনবাস করছে। সুপার মার্কেটগুলোতে একসঙ্গে সবাইকে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা।
নিয়ন্ত্রণের মধ্যে চলছে সরকার ঘোষিত প্রতিষ্ঠান। যানবাহনও আগের মত চলাচল না করায় বেড়ে গেছে যাত্রী দুর্ভোগ। ইতালি সরকার জুসেপ্পে কোন্তি করোনার মহামারী সামাল দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা একের পর অব্যাহত রেখেছে।

এদিকে ২ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। দুজনই উত্তর ইতালিতে থাকেন। বর্তমান তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে। জানা যায়, দুজনের মধ্যে একজনের দেশের বাড়ি মাদারীপুর, অন্যজনের কুমিল্লা।

উল্লেখ্য, করোনার আঘাতে গোটা ইতালি ফাঁকা হয়ে গেছে। সরকার নতুন ডিক্রি জারি করে সব প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলা নেই। হাতেগোনা কয়েকটি ইন্ডাস্ট্রি খোলা রয়েছে শর্ত সাপেক্ষে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys