মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনাভাইরাসে আক্রান্ত ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রঁক রিয়েস্তা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা সিএনএনকে একথা জানিয়েছেন।

রোববার তার দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ার পর থেকে তিনি নিজেকে গৃহবন্দি করে রেখেছেন বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।

বিশ্বের যে ১০টি দেশে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে ফ্রান্স তার অন্যতম। ইউরোপের ইতালির পর ফ্রান্সেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

সিএনএন জানায়, সোমবার একদিনেই দেশটিতে ২৮৬ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এতে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা এক হাজার ৪১২ জনে দাঁড়িয়েছে বলে দেশটির জনস্বাস্থ্য বিভাগের পরিচালক জেরম সালোমন জানিয়েছেন।

চীনের মধ্যাঞ্চলীয় শহর উহান থেকে ছড়ানো এই প্রাণঘাতী ভাইরাসটিতে ফ্রান্সে এ পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

ফ্রান্সের প্রতিবেশী দেশ ইতালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩৬৬ জন থেকে বেড়ে হয়েছে ৪৬৩। আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৭২ জনে দাঁড়িয়েছে। চীনের মূল ভূখণ্ড বাদ দিলে আক্রান্ত ও মৃতের সংখ্যা ইতালিতেই সবচেয়ে বেশি।

নতুন রোগী ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় পুরো ইতালিতে চলাচলের ওপর কড়াকড়ি আরোপের পাশাপাশি জনসমাগম নিষিদ্ধ করার মত কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

ফ্রান্সের আরো দুই প্রতিবেশী দেশেও উল্লেখযোগ্য মাত্রায় ছড়াচ্ছে ভাইরাসটি। স্পেনে ভাইরাসটিতে এক হাজার ২০৪ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছে ২৮ জন আর জার্মানিতে আক্রান্ত ১১১২ জন ও মারা গেছে দুই জন।

ফ্রান্সের সঙ্গে সড়ক যোগাযোগ থাকা দ্বীপদেশ যুক্তরাজ্যে আক্রান্ত ২৭৩ আর মৃত্যু হয়েছে পাঁচ জনের। ইউরোপের অন্যান্য দেশেগুলোর মধ্যে সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডে ভাইরাসটিতে আক্রান্ত আরও দুই জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys