মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনাভাইরাস নিয়ে আরও ভয়ঙ্কর তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আরও ভয়ঙ্কর তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

সংস্থাটির সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, চীনে যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে, চীনের বাইরে এই সংক্রমণ ১৭ গুণ বেশি।

পরিস্থিতির ভয়াবহতা প্রসঙ্গে হুর ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস বলেছেন, মারণ এই ভাইরাসকে যেভাবেই হোক ঠেকাতে হবে। এটি আত্মসমর্পণের সময় নয়। কোনো অজুহাতের সময় নয়। কাঁধে কাঁধ মিলিয়ে এই কঠিন পরিস্থিতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

প্রসঙ্গত গত বছরের শেষ দিকে চীনের মধ্য শহর উহানের একটি সামুদ্রিক খাদ্যবাজার থেকে করোনাভাইরাস ছড়ায়। এর পর বেইজিং ও সাংহাইসহ চীনা শহরগুলো এবং বিশ্বের কমপক্ষে ৮৫ দেশে করোনা ছড়িয়ে পড়েছে।

দিন দিন ভয়াবহ থেকে ক্রমশ অতি ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস। চীনে ইতিমধ্যে তিন হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ।

মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চীনে নতুন করে ৩০ জনের মৃত্যু হয়েছে। আমেরিকাতেও মৃতের সংখ্যা বাড়ছে। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা ৪২।

অন্যদিকে ইরানে সংখ্যাটা পৌঁছে গেছে ১০৭-এ। সেখানে আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। ইতিমধ্যে সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার।

করোনার হানায় ইতালিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে। ইউরোপের মধ্যে প্রথম এই দেশে এ ভাইরাস সংক্রমিত হয়। সব মিলিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন হাজারের গণ্ডি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys