শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

 

স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) বিকেলে প্যারিসের মাক্স ডর্মী হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সংগঠনের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের অন্যতম উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন এবং শাহ আলম নতুন এ কমিটির নাম ঘোষণা করেন।

এতে রানা রহমান সভাপতি এবং মোহাম্মদ কামাল শিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

সংগঠনের নবনির্বাচিত সভাপতি রানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল শিকদার ও সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম ফ্রান্সের সভাপতি সাত্তার আলী সুমন, সিলেট বিভাগ সমিতি ফ্রান্সের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি শাহিন আরমান চৌধুরী, বরিশাল বিভাগ সমিতি ফ্রান্সের সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ।

 

স্বাগত বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম। পরে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রচার সম্পাদক মারুফ ফয়সাল এবং দপ্তর সম্পাদক সুমন মোল্লা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys