1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

লিপস্টিকের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার পর হত্যা: দুই আসামির ফাঁসি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: রাজধানীর ডেমরায় দুই শিশু নুসরাত জাহান ও ফারিয়া আক্তারকে ধর্ষণচেষ্টার পর হত্যার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রাণদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা সমহারে দুই পরিবার পাবে।ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার মঙ্গলবার এ রায় দেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিত দুই আসামি হলেন- গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানী। দণ্ডিতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

রায় ঘোষণার সময় দুই আসামি কাঠগড়ায় ছিলেন। পরে তাদের কারাগারে নেয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত বছরের ৭ জানুয়ারি ডেমরার কোনাপাড়ায় হজরত শাহজালাল সড়কের একটি ফ্ল্যাট থেকে সাড়ে চার বছর বয়সী নুসরাত জাহান ও ৫ বছর বয়সী ফারিয়া আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নুসরাতের বাবা পলাশ হাওলাদার বাদী হয়ে ডেমরা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে বিচার শুরু করেন। মামলায় ১৫ জনের সাক্ষ্য নেয়া হয়।

অভিযোগে বলা হয়, লিপস্টিক দেয়ার কথা বলে দুই শিশুকে ফ্ল্যাটে নিয়ে যায় দুই আসামি মোস্তফা ও আজিজুল। এর পর নুসরাত ও ফারিয়াকে আসামিরা সাজিয়ে দেন। পরে মোস্তফা ও আজিজুল ইয়াবা খেয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। শিশুদের চিৎকারের শব্দ চাপা দিতে আসামিরা সাউন্ডবক্সে জোরে গান ছেড়ে দেন। ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করে মোস্তফা ও আজিজুল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys