শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ফ্রান্স ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত ৬ বাংলাদেশি সদস্যকে সংবর্ধনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নিউজ ডেস্ক: ফ্রান্স ক্রিকেটবোর্ডের নির্বাচিত ৬ বাংলাদেশি সদস্যকে সংবর্ধনা দিয়েছে শাহ গ্রুপ ও ফ্রাঙ্কো বাংলা কালচারাল এসোসিয়েশন। গত বৃহস্পতিবার বিকেলে রাজধানী প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারিস-১০এলাকার পৌর কমিশনার (কন্সাই দ্যু প‍্যারিস) সেলভিয়ান রাইফদ।

 

এ সময় তিনি ক্রিকেটের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন- ক্রিকেটাররা যাতে নিয়মিত অনুশীলন করতে পারে, সেজন্য তিনি ক্রিকেট গ্রাউন্ডের ব্যবস্থা করে দিবেন।

 

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা হলেন- জুবাইদ আহমেদ, ফাতেমা খাতুন, সুমন হক, লুসাই পার্বতী, রোজেলেন গোমেজ, সোনিয়া জামান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম, ফ্রাঙ্কো বাংলা কালচারাল এসোসিয়েশনের সভাপতি সুহেল ইবনে, আমাদের কথার সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান বাবু প্রমুখ।

 

অতিথির বক্তব্যে শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম বলেন- ফ্রান্সের মূল ধারায় বাংলাদেশিদের অংশগ্রহণ আরো বাড়াতে হবে। এজন্য প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys