রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

চীনে ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

চীন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়েছে।

চীনের হাইনানের কিয়ংহাই বোয়াও বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হাইনান প্রদেশের কিয়ংহাই বোয়াও বিমানবন্দরে অবতরণ করে।

 

এ সময় বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানের সিঁড়িতে বিছিয়ে দেয়া হয় লাল গালিচা যা অদূরে অপেক্ষমান গাড়ির দরজায় গিয়ে শেষ হয়।

সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান হাইনান প্রদেশের গণ-সরকারের ভাইস গভর্নর ওয়াং জুনশো। এ সময় উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

প্রধান উপদেষ্টা হিসেবে এটিই তার প্রথম চীন সফর। ধারণা করা হচ্ছে, সরকারপ্রধানের এই সফর উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুনভাবে সুসংহত করতে সহায়ক হবে।

প্রধান উপদেষ্টা চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় ২০২৫ সালের দ্য ব্যুরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে ২৭ মার্চ পেনিং প্ল্যানারিতে অংশগ্রহণ করবেন। সফরের তৃতীয় দিন ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠকের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys