1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

প্যারিসে জমজমাট আয়োজনে ‘দেশি ফ্যাশন’র বসন্ত উৎসব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

বর্ণাঢ্য আয়োজন আর দেশীয় সংস্কৃতি তুলে ধরে প্যারিসে বসন্ত উৎসবের আয়োজন করে দেশি ফ্যাশন। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) প্যারিসের স্থানীয় একটি হলরুমে এ উৎসবের আয়োজন করা হয়। এতে গান, নৃত্য আর বসন্তের আড্ডায় মেতে ওঠেন উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা।

 

কর্মময় জীবনের পাশাপাশি খোঁপায় গাঁদা ফুল আর পরনে বাসন্তী রঙের হলুদ শাড়ি পরে যেমন নারীরা হাজির হয়েছিলেন তেমনি পুরুষরাও পাঞ্জাবি পরে এসেছিলেন প্যারিসের এ বসন্ত উৎসবে।

 

শিল্পী মৌসুমী চক্রবর্তীর “আহা আজি এ বসন্তে…..” গান মুগ্ধ করে উপস্থিত সকল দর্শকদের। আর মিষ্টি বিশ্বাসের গাওয়া “বসন্ত বাতাসে ‌সই গো ” উপস্থিত সবাইকে যেন বসন্তেরই দোলা দিয়ে যায়।

অনুষ্ঠানে নৃত্যের পাশাপাশি ছিল ফ্যাশন শোও। সেখানে স্বাগত বক্তব্য রাখেন দেশি ফ্যাশনের স্বত্বাধিকারী রোমানা মনসুর।

তিনি বলেন, আমার জীবনে অনেক কঠিন সময় পার করতে হয়েছে, তবে এই কঠিন সময়ে আপনারাই আমাকে সাহস দিয়েছেন। সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ সেই সাথে মহান সৃষ্টিকর্তার প্রতিও।

এ সময় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আপনাদের সহযোগিতা নিয়ে এই দেশি ফ্যাশনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। পাশাপাশি তিনি অন্যান্য নারীদেরও ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার জন্য পরামর্শ ও উৎসাহ প্রদান করেন।

বসন্ত উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য ও আমাদের কথা পত্রিকার প্রকাশক ফাতেমা খাতুন মরিয়ম।

রোমানা মনসুরকে দৃঢ় চেতা একজন নারী উল্লেখ করে তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও ‌রোমানা মনসুর এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কাজের পাশাপাশি বাড়তি আয় করে স্বামী সংসার ও দেশের প্রিয়জনকেও সহযোগিতা করছেন যা অন্য নারীদের জন্য অনুপ্রেরণাদায়ক।

 

স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনসুর আহমেদ ও অনামিকার যৌথ উপস্থাপনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন (শাহ আলম) সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ , স্বরলিপি শিল্পীগোস্টির সভাপতি এমদাদুল হক স্বপন, আইছা প্রো’র পরিচালক উবায়দুল্লাহ কয়েছ, বাংলা অটো ইকোল ‘র পরিচালক হোসেন সালাম রহমান, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান সারু, চেয়ারম্যান শাহাজান মোহাম্মদ, সাধারণ সম্পাদক মিজান সরকার, সাইফুল ইসলাম খান, হোসেন আহমেদ, রেজান উদ্দিন সিরাজ, ব্যবসায়ী বরকতউল্লাহ, বরিশাল বিভাগীয় কমিউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ, সহ-সভাপতি ওয়াদুদ খান, বিসিএফ সভাপতি এমডি নুর,এস এ ওয়ার্ল্ড পরিচালক সাব্বির আহমেদ প্রমুখ।

উৎসবে দেশি ফ্যাশনের নিজস্ব একটি স্টল ছিল। ডিসকাউন্ট প্রাইসে স্টল থেকে দেশীয় পোশাক ও অলংকার কেনেন ক্রেতারা। ছিল পিঠাপুলির স্টলও। ভাপা, পাটিসাপটা, পুলি পিঠাসহ বাহারি রকমের নানা ধরনের সুস্বাদু পিঠার সমাহার ছিল এই স্টলে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys