শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

রাইজিং স্টার ক্রিকেট ক্লাব ফ্রান্সের বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

নিউজ ডেস্ক: রাইজিং স্টার ক্রিকেট ক্লাব ফ্রান্স পঞ্চম বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসের বটতলা রেস্টুরেন্টে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, আমিনুল ইসলাম ও নাসির উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্নিচারের কর্ণধার সেলিম রেজা, বিকল্প ধারা ফ্রান্সের প্রেসিডেন্ট, ফ্রান্স জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার জুবাইদ আহমেদ, ফ্রান্স ৯৩ বিভাগীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাবিদ রহমান মিন্টু।
বিশিষ্ট সাংস্কৃতিবিদ সাব্বির রহমান, এম এইচ ফুড এর কর্ণধার মাহমুদুল হাসান জয়সহ বিভিন্ন অঙ্গনের মানুষ। ক্লাবটির স্পন্সর হিসেবে রয়েছেন শাহ গ্রুপ এবং বাংলা অটো স্কুল।

অনুষ্ঠানে বক্তারা ক্লাবটির বিগত দিনের কার্যক্রম এবং সাফল্য তুলে ধরেন। তারা আরও বলেন ফ্রান্সে বাংলাদেশের ক্রিকেট ক্লাবগুলো যেভাবে ক্রিকেটকে তুলে ধরছে আগামীতে ফ্রান্স জাতীয় ক্রিকেট দলে বাংলাদেশীদের অবদান বড় ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। পরে সকলের মাঝে জার্সি এবং ক্যাপ দেয়া হয়। সবশেষে ছিল রাতের খাবারের আয়োজন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys