1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

শাকিবের সঙ্গে সংসার নিয়ে যা বললেন অপু বিশ্বাস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরে আবার কলকাতায় উড়াল দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ‘লাল শাড়ি’ সিনেমা নিয়ে যোগ দিয়েছেন কলকাতায় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে।

কলকাতায় পা দিয়ে স্থানীয় গণমাধ্যমে শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হন অপু।

অপু বলেন, ‘ভীষণ ক্লান্ত, তবুও কলকাতার মানুষের ভালবাসার টানেই চলে আসা।

‘লাল শাড়ি’ দেখানো হচ্ছে চলচ্চিত্র উৎসবে। তার ওপর আবার প্রযোজক হিসাবে অভিষেক। তাই বাড়তি উত্তেজনা রয়েছে।’
অপুর কথায়, ‘যুক্তরাষ্ট্রে ভ্রমণ গোটাটাই ছেলে জয়ের কথা ভেবে।

বাবা-মাকে একসঙ্গে পেয়ে সে তো খুব খুশি। সকালবেলা থেকেই ঘুরতে বেরিয়ে পড়ত। মাঝে মধ্যে একটু বায়না করত। যা দেখছে, তাই কিনবে।

তখন একটু শাসন করতে হয় আর কি, বাচ্চা তো!’
কিন্তু শাকিব-অপু কি শিগগিরই একসঙ্গে ফের সংসার করবেন? এ প্রসঙ্গে অপুর জবাব, ‘যুক্তরাষ্ট্রে আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি। শুভেচ্ছা বার্তাও দিয়েছেন। তাতে আনন্দ হয়েছে। তবে আমরা ব্যক্তিগত জীবন কী করব, কোন দিকে এগোবে আমাদের ভবিষ্যৎ, এখনই সে বিষয়ে কিছু বলতে চাই না। পরবর্তী সময় যা হবে, তা গোপনই থাক।

এখনই জানাতে চাই না।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys