সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

ভারতে মাতৃত্বকালীন ছুটি এক বছর, পিতৃত্বকালীন ৩০ দিন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: মাতৃত্বকালীন ছুটি মেয়াদ দ্বিগুণ করার ঘোষণার পাশাপাশি নতুন ভাবে পিতৃত্বকালীন ছুটির বিষয়ে সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।

বুধবার রাজ্যের সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেছেন, সরকারি চাকরিজীবীদের মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির সুবিধা দেওয়ার জন্য চাকরিবিধিতে পরিবর্তন আনা হবে। সরকারি নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি এক বছর করার ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, পুরুষরাও পিতৃত্বকালীন এক মাসের ছুটি পাবেন বলে জানিয়েছেন তিনি। খবর এনডিটিভি।

মুখ্যমন্ত্রী বলেছেন, এই ছুটির ফলে সরকারি কর্মীরা তাদের সন্তান ও পরিবারের আরো ভালোভাবে যত্ন নেওয়ার সুযোগ পাবেন। শিগগিরই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বিস্তারিত জানানো হবে।

সিকিমের ১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা আইন অনুযায়ী, একজন কর্মজীবী নারী ছয় মাস বা ২৬ সপ্তাহের ছুটি উপভোগ করতে পারেন। এই সময় তিনি বেতনের পাশাপাশি সরকারি সব সুযোগ-সুবিধাও পান।

হিমালয়ের কোলঘেঁষা ভারতের এই রাজ্যে জনসংখ্যা অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক কম। রাজ্যটিতে মাত্র ছয় লাখ ৩২ হাজার মানুষের বসবাস রয়েছে। তিনি বলেন, সিকিমের উন্নয়নে সরকারি কর্মীদের অবদান অনেক বেশি। তিনি তাদের সফলতা ও শান্তি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys