1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

শাকিব-অপুর ডিভোর্সের ভিডিও ফাঁস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে অপুকে ডিভোর্সের আবেদন জানিয়েছিলেন শাকিব খান। আবেদনের ভিত্তিতে শুনানি হলে সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ডিভোর্সের শুনানির ভিডিও।

ওই ডিভোর্সের শুনানিতে অপু বিশ্বাস উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন শাকিব খান। ওই ভিডিওতে দেখা যায়, শাকিব খান অপুকে ডিভোর্স দেয়ার জন্য যে লিখিত আবেদন করেন তা সাধারণ কাগজে লেখা ছিল।

কাজী অফিসের মাধ্যমে কোনো রেজিস্ট্রি এমনকি কোনো কাবিননামা, কোনো সাক্ষী, কোনো হলফনামা নেই সেই ডিভোর্সের আবেদনে।

তাই নেটিজেনরা মনে করছেন, শাকিব- অপুর ডিভোর্সই হয়নি। এই মুহূর্তে কানাডায় অবস্থান করছেন অপু। তার সঙ্গে আছে ছেলে জয় এবং শাকিব খানও।

ডিভোর্সের বিষয়টি নিয়ে অপু বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, আমিও ভিডিওটি দেখেছি। এ বিষয়টি অনেক সেনসিটিভ। আমি এ বিষয় নিয়ে এখনই কোনো কথা বলতে চাই না। সিটি করপোরেশনের কাছে বিষয়টি জানতে পারেন। তারা এ বিষয়টি পরিষ্কার করতে পারবেন।

অপু আরও বলেন, অতীতে রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে এখনও ভুগতে হচ্ছে। আমি আর ভুগতে চাই না। পরিবার নিয়ে সুন্দর জীবন পার করতে চাই।

শাকিব অপুর ডিভোর্স হয়েছে কিনা এ বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে না চাইলেও ভবিষ্যতে তা নিয়ে কথা বলবেন অপু। অভিনেত্রী বলেন, আমাকে একটু সময় দিন। সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys